বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

জি কে শামীম কিভাবে জামিন পেয়েছেন তা খতিয়ে দেখা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া বিতর্কিত ঠিকাদার জি কে শামীম অস্ত্র ও মাদকের মামলায় কিভাবে জামিন পেয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নাম বিভ্রাটের কারনে জিকে শামীমকে ২ মামলায় জামিন দেওয়ার পর সেই জামিন আবার বাতিল করে হাইকোর্ট। এদিকে, এক সপ্তাহের মধ্যে মানি লন্ডারিং মামলায় জিকে শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দেবে সিআইডি।

গেল বছরের সেপ্টেম্বরে রাজধানীতে ক্যাসিনো বিরোধী অভিযানে নিকেতনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয় ঠিকাদার জিকে শামীম ও তার ৭ অস্ত্রধারী দেহরক্ষীকে। অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমান নগদ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মাদক । দায়ের হয় একাধিক মামলা।

গত ৪ ও ৬ ফেব্রুয়ারি দুই হাইকোর্ট বেঞ্চ জিকে শামীমকে অস্ত্র মামলায় ৬ মাস এবং মাদক মামলায় ১ বছরের জামিন দেয়। তবে নাম বিভ্রাটের কারণে জামিন হওয়ায় সেই জামিন দ্রুত বাতিল করে হাইকোর্ট। জামিন আবেদনে নাম গোলাম কিবরিয়া লেখা হলেও আদালতের কার্যতালিকায় নাম লেখা ছিল এস এম গোলাম।

আলোচিত দুর্নীতি মামলার জামিন শুনানিতে এতো বড় বিভ্রাট কিভাবে হয় তা নিয়ে তদন্ত করছে সরকার । এ নিয়ে রাষ্ট্রপক্ষের দায়িত্বে থাকা ডেপুটি এ্যটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রুপাকে প্রশ্ন করা হয়, এত বড় বিভ্রাট কিভাবে হল। তবে কোন প্রশ্নের উত্তর না দিয়ে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি।

বিষয়টি নিয়ে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বললেন, জামির শুনানীতে কারও ইচ্ছেকৃত ত্রুটি ছিল কি না তা দেখা হচ্ছে। জামিন দেয়া নিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম জানান, এ ধরনের স্পর্শকাতর আসামীর ক্ষেত্রে এ্যাটর্নি জেনারেল অফিসসহ সংশ্লিষ্ট প্রসিকিউশন বিভাগের আরো সতর্ক থাকা উচিত।

জিকে শামীমের জামিন ইস্যুতে সংশ্লিষ্ট কারো কোনো ইচ্ছাকৃত গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখছে আইন মন্ত্রনালয়, জানালেন আইন মন্ত্রী আনিসুল হক।

জিকে শামীমের বিরুদ্ধে এ পর্যন্ত একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে মানি লন্ডারিং মামলায় আগামী সপ্তাহে আদালতে অভিযোগপত্র দেবে সিআইডি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ