শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ দিবস আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য

সুস্থ হয়ে বাসায় ফিরলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা দুই মাসেরও বেশি সময় হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার চিকিৎসকদের কাছে থেকে ছাড়াপত্র পাওয়ার পর বাসায় ফেরেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুকে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মুস্তাফী বলেন, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়েছে। তাই হাসপাতালের চিকিৎসকরা তাকে বাসায় যাওয়ার ছাড়পত্র দিয়েছেন। ছাড়পত্র পাওয়ার পর তিনি বাসায় চলে গেছেন।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী স্বাভাবিকভাবেই চলাফেরা ও খাওয়া-দাওয়া করতে পারছেন। তবে তার যে শারীরিক দুর্বলতা এখনো পুরোপুরি কাটেনি। তাই তিনি বাসায় থেকেই গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের ফলোআপে থাকবেন।

গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা টেস্ট কিটে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পিসিআর টেস্ট করালেও একই রেজাল্ট আসে। তারপর থেকে তিনি নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মুস্তাফী ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

পরে গত ১৩ জুন প্রথমে নিজেদের উদ্ভাবিত কিটে এবং পরে বিএসএমএমইউ হাসপাতালের পিসিআর টেস্টে করোনা নেগেটিভ আসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর। কিন্তু তার নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ন্ত্রণে না আসায় তখনই হাসপাতাল ছাড়তে পারেননি তিনি। এরপর এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ