শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

জকিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল মান্নান মুন্না (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর পৌনে ৪টার দিকে সুলতানপুর ইউনিয়নের অজর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুন্না মাদক, চোরাচালান, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরকসহ ১২টি মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ। সে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের মৃত ইয়াসির আলীর ছেলে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মুহা. আব্দুন নাসের জানিয়েছেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় রোববার বিকেলের দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় তার বসতঘরে ইয়াবা ও অস্ত্র রয়েছে। এমন তথ্য পেয়ে রাতে পুলিশ তাকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যাওয়ার পথে অজর গ্রামে পৌঁছার পর তার সঙ্গীরা পুলিশের ওপর এলোপাথাড়ি গুলি চালায়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর মুন্নার সহযোগীরা পিছু হটে।

‘এরপর ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মুন্নাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি আরও জানিয়েছেন, মাদক ব্যবসায়ীদের গুলিতে ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ৬টি ধারালো দা ও ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক ৩টি মামলা রেকর্ড করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ