বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুসহ ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জ জেলায় গত রোববার দুপুর থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় পানিতে ডুবে আটজনের মৃত্যুর হয়েছে। জেলার ইটনা, নিকলী, পাকুন্দিয়া ও মিঠামইন উপজেলায় পৃথক ঘটনায় এই আটজনের মৃত্যু হয়। তাদের মধ্যে ইটনা উপজেলায় সর্বোচ্চ চারজন, পাকুন্দিয়া উপজেলায় দুজন এবং নিকলী ও মিঠামইনে একজন করে মারা গেছেন।

জানা যায়, পানিতে ডুবে মারা যাওয়া এই আটজনের মধ্যে পাঁচজনই শিশু। এ ছাড়া বাকি তিনজনের মধ্যে একজন নববধূ, একজন বৃদ্ধ এবং একজন এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে তিনজন একটি নৌকাডুবিতে এবং বাকি পাঁচজন পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা যায়।

গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামে বৃষ্টির পানি জমে থাকা গর্তে পড়ে লামিম নামের পাঁচ বছর বয়সী এক শিশু মারা যায়। সে কন্দরপদী গ্রামের প্রবাসী কাজল মিয়ার একমাত্র ছেলে।

একই দিন বিকেলে ইটনা উপজেলার রায়টুটি এলাকায় রাস্তার পাশে ছবি তুলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে মো. মিজানুর রহমান নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়।

সোমবার বেলা ১১টার দিকে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের মজলিশপুর নরসুন্দা নদীতে চাঁদনী আক্তার নামে পাঁচ বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মারা যায়। সে মজলিশপুর গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেনের মেয়ে।

দুপুর ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের আবির হাজী বাড়ি এলাকায় বাড়ির পাশের ডোবার পানিতে খেলতে নেমে পানিতে ডুবে মারুফ নামে সাত বছর বয়সী এক শিশু মারা যায়। সে আবির হাজী বাড়ির মো. ফারুক মিয়ার ছেলে।

এদিকে সোমবার দুপুরেই মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের শরীফপুর মডেল পাড়া গ্রামের নানাবাড়িতে মায়ের সাথে বেড়াতে গিয়ে ঘাটে বাঁধা নৌকা থেকে পা পিছলে পড়ে বর্ষার পানিতে ডুবে হাসান নামে নয় বছর বয়সী এক শিশু মারা যায়। সে একই ইউনিয়নের গোপদিঘী তেলিহাটি গ্রামের নান্নু মিয়ার ছেলে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ