শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মহামারী করোনায় স্কুল বন্ধে ‘প্রজন্মগত বিপর্যয়ে’ বিশ্ব: জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারির কারণে স্কুল বন্ধ থাকায় বিশ্ব এক ‘প্রজন্মগত বিপর্যয়ের’ মুখে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।

আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সে জাতিসংঘের একটি অনুষ্ঠানে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, শিক্ষার্থীদের নিরাপদে শ্রেণিকক্ষে ফিরিয়ে নেওয়াই হবে এখন ‘অন্যতম শীর্ষ অগ্রাধিকার’। লকডাউনের কারণে অন্তত চার কোটি শিশুর জীবন থেকে স্কুলপূর্ব সময় হারিয়ে গেছে।

তিনি বলেন, মহামারি শুরুর আগেই ২৫ কোটির বেশি শিশু স্কুল থেকে ঝরে পড়েছে। তবে উন্নয়নশীলে দেশের মাত্র চতুর্থাংশ শিক্ষার্থীর মৌলিক দক্ষতা অর্জিত হয়েছে।

গুতেরেস বলেন, ‘এখন আমরা প্রজন্মগত বিপর্যয়ের মুখোমুখি হয়েছি, যেটি না বলা মানবিক সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে, কয়েক দশকের প্রগতিকে নস্যাৎ করে দিতে পারে এবং সমাজে প্রোথিত অসম পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ