বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে বন্যার্তদের মাঝে জাতীয় ইমাম পরিষদের ত্রাণ বিতরণ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি জটিলতা, যা বললেন মামদানি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ৯ বছর পর কারামুক্ত হলেন সৌদির বিখ্যাত আলেম সময় এসেছে জ্ঞানকে কর্মে রূপ দেওয়ার: আল্লামা সাজ্জাদ নোমানী পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী

বিএনপির ভাইস-চেয়ারম্যান আ. মান্নান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নান আর নেই। মঙ্গলবার রাত ৯টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ৭৮ বছর বয়সী আব্দুল মান্নাদ।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। মৃত্যুকালে তিনি এক মাত্র মেয়ে ব্যারিস্টার মেহরাজ মান্নানকে রেখে গেছেন। মেহরাজের স্বামী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

শামসুদ্দিন দিদার জানান, আজ বুধবার সকাল ১১টায় মরহুম আব্দুল মান্নানের প্রথম নামাজে জানাজা বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এর পর বেলা ১২টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা, বিকেল ৩টায় নবাবগেঞ্জর ডালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় এবং বিকেল ৪টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে চতুর্থ তথা শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, এর পর সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুল মান্নানকে ঢাকার আজিমপুর কবরস্থানে তার সহধর্মিনীর কবরের পাশে দাফন করা হবে।

আব্দুল মান্নান ঢাকা-২ আসন (২০০৮ সালে আসন বণ্টনের আগ পর্যন্ত) থেকে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও হেরে যান তিনি। এ ছাড়া ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ ও বিভিন্ন পর্যায়ের নেতারা তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ