মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে এমপি মুফতি আবুল হাসান ‘পরিপূর্ণ ইখলাস ও তাকওয়া অর্জন করলেই দীনের বিজয় সম্ভব’ এমপির ভিডিও ভাইরাল নিয়ে জামায়াতের বিবৃতি, সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা রাজশাহীতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু হজের কোন প্যাকেজে কী সুবিধা, খরচ কত? বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি কত হলো?  

সংক্রমণ কমে আসায় সীমান্ত খুলে দিলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকায় চার মাস পর সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের সঙ্গে বন্ধ থাকা সীমান্ত খুলে দিলো সৌদি আরব।

অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালু করতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সৌদি গণমাধ্যম আরব নিউজ।

জানা যায়, এসব রাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সীমান্ত খুলে যাওয়ায় গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) অন্যান্য দেশগুলোর বাণিজ্যিক ট্রাকগুলোও সৌদিতে প্রবেশ করতে পারবে। সৌদি কাস্টমস কর্তৃপক্ষ তাদের সেই অনুমতি প্রদান করেছে।

গত ৭ মার্চ সৌদি সরকার এক ঘোষণায় আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের সঙ্গে থাকা সীমান্ত বন্ধ করার ঘোষণা দেয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নেয় তারা। সেইসঙ্গে দেশব্যাপী জারি করে কারফিউ।

সংক্রমণের হার কমে আসায় কারফিউ বেশ আগে তোলা হলেও সীমান্ত খোলা হয়নি। এবার আংশিক সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নিলো সৌদি সরকার। যাতে করে দেশটির অর্থনীতি সচল হতে পারে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মঙ্গলবার দেশটিতে ২৪ ঘণ্টা সময়ে ১ হাজার ৩৪২ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে রাজধানী রিয়াদে ৯৭ জন। এর পরই আছে মক্কায় ৫৬ জন, মদিনায় ৫৩ জন, হাফর আল-বাতিনে ৫৩ এবং দাম্মামে ৫১ জন। নতুন আক্রান্তদের ৪০ শতাংশই নারী।

দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৮১ হাজার ৪৩৫ জন সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪৩ হাজার ৬৮৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৪ হাজার ৭৬৩ জন। ভাইরাসটির কারণে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৮৪ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ