বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক

নেত্রকোনার ঘটনায় ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে ঘুরতে এসে ইঞ্জিনচালিত ট্রলার ডুবে মাদরাসার শিক্ষক, ছাত্রসহ ১৮ জন শাহাদাতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইত্তিহাদুল উলামা সাভার।

উপজেলার মজলিসে শুরার সভাপতি ও জামিয়া খাতামুন্নাবিয়্যীনের প্রিন্সিপাল শাইখুল হাদীস আল্লামা আশিকুর রহমান কাসেমী, কার্যনির্বাহী কমিটির সভাপতি ও রাজাসন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, সহসভাপতি ও ব্যাংক কলোনি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল্লাহ, সাধারণ সম্পাদক ও যাদুরচর মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, সাংগঠনিক সম্পাদক ও রাজারবাড়ী মাদরাসার মুফতী নাজমুল হাসান বিন নূরী এ শোক প্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, মর্মান্তিক এ দূর্ঘটনায় সমগ্র দেশ শোকাহত। এটা কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের স্মরণকালের বেদনাবিধুর ট্রাজেডি। যা দেখে আমরা হতবিহ্বল হয়ে পড়েছি। এ শোক সহজে কাটিয়ে উঠার নয়। হৃদয় বিচারক এ ঘটনায় যারা ইন্তেকাল করেছে আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদেরকে শহিদী মর্যাদা দান করেন। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, নিহতদের সবাই ময়মনসিংহ সদরের চরসিরতা ইউনিয়নের কোনাপাড়া ও চরখরিচা গ্রামের বাসিন্দা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ