বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে বন্যার্তদের মাঝে জাতীয় ইমাম পরিষদের ত্রাণ বিতরণ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি জটিলতা, যা বললেন মামদানি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ৯ বছর পর কারামুক্ত হলেন সৌদির বিখ্যাত আলেম সময় এসেছে জ্ঞানকে কর্মে রূপ দেওয়ার: আল্লামা সাজ্জাদ নোমানী পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী

নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় আল্লামা বাবুনগরীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনা জেলার মদন থানার উচিতপুরে ট্রলার ডুবে মাদরাসার ছাত্র-শিক্ষক নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হাটহাজারী মাদরাসার স্বনামধন্য মুহাদ্দিস,হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বুধবার ৫ আগস্ট রাতে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান আল্লামা বাবুনগরী।

এ ছাড়াও নিহতদের পরিবারের খোঁজখবর নেওয়াসহ আহতদের চিকিৎসা সেবায় এগিয়ে আসতে হেফাজত নেতাকর্মীদের প্রতি বিশেষ আহবান জানান তিনি।

বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, নেত্রকোণার উচিতপুরে ট্রলার ডুবির মর্মান্তিক দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন মাদরাসার ছাত্র-শিক্ষক ইন্তেকালের খবর পাওয়া গেছে। ইসলামি শরিয়তের পরিভাষায় নিহত মুসলমানরা শাহাদাতের মর্যাদা পাবেন। আমি নিহতদের মাগফিরাত কামনা করছি ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ