শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

বন্যাদুর্গত জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করুন-ড. আহমদ আবদুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বন্যাদুর্গত এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। একদিকে করোনা ভাইরাসের মহাদুর্যোগে মানুষ অভাবের মধ্যে রয়েছে। অন্যদিকে বন্যার কারণে দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাসমূহের মানুষ পানিবন্দী হয়ে পরেছে। মানুষ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। বন্যা দুর্গত অঞ্চলে সরকারের পক্ষ থেকে উল্লেখ্যযোগ্য তেমন কোন ত্রাণ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। খেলাফত মজলিস ঢাকা পূর্ব- ফরিদপুর-ময়মনসিংহ জোনের বিভিন্ন জেলার নির্বাহী সদস্যদের এক ভার্চুয়াল তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বন্যাদুর্গত জেলাসমূহকে দুর্গত এলাকা ঘোষণা করে সেখানে সরকারের পক্ষ থেকে জরুরীভাবে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে হবে। সাথে সাথে সমাজের সামর্থবান মানুষদেরও অসহায় বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে হবে।

আজ ৮ আগস্ট বিকাল ৩টা থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি ডা: এস এম মোসাদ্দেক এর সভাপতিতেত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল তরবিয়তী মজলিসে আলোচনা ও বক্তব্য পেশ করেন সংগঠনের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল, অত্র জোনের সহকারি পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি সাইয়্যেদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মাওলানা সাঈদ আহমদ, শরীয়তপুর জেলা সভাপতি মাওলানা বিএম সিরাজ, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা আহমদ আলী, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারী অধ্যাপক শাহ আলম, গাজীপুর জেলা সেক্রেটারী আলহাজ্ব নূরুন্নরী সরকার, নেত্রকোনা জেলা সেক্রেটারী মাওলানা আবদুস সবুর প্রমুখ।

বৈঠকে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের সংগঠনের সকল জেলা ও মহানগরীসহ সর্বস্তরের নেতাকর্মীদের দেশের করোনা ও বন্যা দুর্গত মানুষের সাহায্যে ত্রাণ তৎপরতায় শরীক হওয়ার আহ্বান জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ