বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে বন্যার্তদের মাঝে জাতীয় ইমাম পরিষদের ত্রাণ বিতরণ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি জটিলতা, যা বললেন মামদানি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ৯ বছর পর কারামুক্ত হলেন সৌদির বিখ্যাত আলেম সময় এসেছে জ্ঞানকে কর্মে রূপ দেওয়ার: আল্লামা সাজ্জাদ নোমানী পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী

আল্লামা মনিরুজ্জামান সিরাজীর ইন্তিকালে বেফাকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রা‏হ্মণবাড়ীয়ার প্রসিদ্ধ আলেম জামিয়া সিরাজিয়া দারুল উলূম ভাদুঘর-এর শায়খুল হাদীস ও প্রিন্সিপাল, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মজলিসে আমেলার সম্মানিত সদস্য আল্লামা মনিরুজ্জামান সিরাজী আজ দুপুর ১২ ঘটিকায় ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন।

তার ইন্তিকালে বেফাক মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুসসহ বেফাক নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, মরহুম আল্লামা মনিরুজ্জামান সিরাজী রহ. দেশের শীর্ষ আলেমদের মধ্যে উল্লেখযোগ্য এবং কওমি মাদরাসার ওলামা-ত্বালাবাদের একজন দরদী অভিভাবক ছিলেন।

তিনি বেফাকের মজলিসে আমেলার অন্যতম সদস্য ছিলেন। নেতৃবৃন্দ মরহুমের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফেরাত ও জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন। শোকবার্তা প্রদানকারীদের মধ্যে অন্যান্যরা হলেন- বেফাকের সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা নূরুল ইসলাম খিলগাঁও, মাওলানা আনাস মাদানী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা আ:হক মোমেনশাহী, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা ছফিউল্লাহ, মাওলানা মুনিরুজ্জামান, বেফাক মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহকারী মহাসচিব মুফতী নূরুল আমীন, সহকারী মহাপরিচালক মাওলানা মুহাম্মাদ যুবায়ের প্রমুখ।

উল্লেখ্য, আজ ০৯ আগস্ট দুপুর সোয়া ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়ে নাতি-নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান। তিনি হাজার হাজার আলেমের ওস্তাদ ছিলেন। আজ বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ