বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

প্রবাসীদের পাসপোর্ট নবায়নে ফি’র বৈষম্য দূর করুন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট নবায়ন ফি’র ক্ষেত্রে বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

এক বিবৃতিতে তিনি বলেন, প্রবাসীরা বহু ত্যাগ তিক্ষিকার মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে আপ্রাণ চেষ্টা করে থাকেন। অথচ প্রবাসীদের খবর নেওয়ার জন্য সৎ দায়িত্বশীল কর্মকর্তার বড়ই অভাব।

বিবৃতিতে তিনি আক্ষেপ করে বলেন, বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সাথে বৈষম্যমূলক আচরণ করে দুইভাগে বিভক্ত করে রেখেছে। যাদের স্থানীয় আইডি কার্ড বা ভিসার পেশা, ফোরম্যান, ম্যানেজার, কমার্শিয়াল প্রমোটর, ফার্মাসিস্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তার এদের পাসপোর্ট নবায়ণ ফি নেয়া হয় একধরণের এবং অন্যান্যদের থেকে নেয়া হয় আরেক ধরণের। যেহেতু পাসপোর্টে পেশার কথা উল্লেখ নেই, তাই সকল প্রবাসীর পাসপোর্ট নবায়ন ফিও এক হওয়াই যুক্তিসঙ্গত। এছাড়া অটো প্রফেশনের পেশার ব্যক্তিবর্গের স্ত্রীগণ পদাধিকার বলে অটোপ্রফেশনের অধিকারী হয়ে যাবে। মানে ম্যানেজারের স্ত্রী ম্যানেজার বলে গণ্য। তাই তাকে পাসপোর্ট নবায়নের জন্য পরিশোধ করতে হয় পাঁচগুন। ওয়ান্ডারফুল প্রফেশনে বাবার প্রফেশন যদি ইঞ্জিনিয়ার হয়, তবে নবজাতক শিশুটিও সেই পদমর্যাদা পায়। অর্থাৎ সেই শিশুর পাসপোর্ট ফিও ওয়ান্ডারফুল প্রফেশন হিসেবে সাধারণের চেয়ে প্রায় পাঁচগুন ফি বেশি দিতে হয়।

তিনি বলেন, ফোরম্যান, ম্যানেজার, কমার্শিয়াল প্রমোটর, ফার্মাসিস্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তার এদের স্ত্রী ও সন্তানরা অটো ও ওয়ান্ডারফুলভাবে পদমর্যাদা প্রাপ্তির নজির বিশ্বের কোথাও নেই।

সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশীর পাসপোর্ট নবায়ন ফি একই ধার্য করে বৈষম্য দূর করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ