বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বাংলাদেশ রেল ট্রানজিট দিচ্ছে নেপালকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলপথের মাধ্যমে নেপালকে মালামাল পরিবহনে  ট্রানজিট সুবিধা দিতে একটি চুক্তি সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা।

সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে ‘অ্যাডেনডাম টু দ্য প্রটোকল টু দ্য ট্রানজিট এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, ১৯৭৬ সাল থেকে নেপালের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক ট্রানজিট এগ্রিমেন্ট রয়েছে। ‘সেই ট্রানজিট এগ্রিমেন্টের মধ্যে নেপাল একটি অনুরোধ করেছে, আমাদের রহনপুর আর ভারতের সিঙ্গাবাদ হয়ে যে রেলপথ রয়েছে সেখানে আরেকটি ট্রানজিট সুবিধা দেওয়ার জন্য। ’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৭৬ সাল থেকেই এই প্রোটোকলটা রয়েছে, নতুন আরেকটা ওপেনিং হলো। রহনপুর ও সিঙ্গাবাদ রেলপথের মাধ্যমে তারা মালামাল আনতে ও নিতে পারে সেটার জন্য।

তিনি জানান, এই সংশোধনী প্রস্তাব অনুমোদন পেলে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ভারতের সিঙ্গাবাদ হয়ে নেপালের বীরগঞ্জ পর্যন্ত রেলপথে পণ্য পরিবহন সুবিধা চালু হবে।

বর্তমানে নেপালকে মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে অনুমতি দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সুবিধা আমরাও পাবো। তবে সবগুলো জায়গায় আমরা ওপেন করতে পারিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ