বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৭ লাখ ৩৯ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২ লাখ ৭ হাজার ছাড়িয়েছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২ লাখ ৭ হাজার ১১ জনে। তার মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৮৯৮ জনের। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৩৮১ জন।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দেয়নি মৃত্যুহার। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বুধবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৪০ হাজার ৫১২ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২৮ জন মানুষের। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৭ লাখ ১৪ হাজার ৯৬০ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩০ লাখ ৫৭ হাজার ৪৭০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১ হাজার ৭৫২ জনের।

বিশ্বে আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পঞ্চম স্থানে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৬৮ হাজার ৬৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ হাজার ২৫৭ জনের।

মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ছয় নম্বরে। মেক্সিকোতে বুধবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৫২২ জন এবং মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৯২৯ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১২তম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৩৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৬১১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ