বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

আজানরত বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা, ছেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের নগরকান্দায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম শহিদুল ইসলাম। তিনি লস্করদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

সূত্রমতে জানা যায়, নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামের আছির উদ্দীন ফকির গোড়াইল রব্বানী বাড়ীর জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত আছেন। প্রতিদিনের ন্যায় আজ বৃহস্পতিবার ভোরে মসজিদে গিয়ে তিনি ফজরের আজান দিচ্ছিলেন।

আজানের মাঝামাঝি সময়ে তার ছেলে শহীদুল ইসলাম মসজিদের মধ্যেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এদিকে হঠাৎ আজান বন্ধ হয়ে মাইকে গোঙ্গানির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এসময় শহীদুল পালিয়ে যায়।

আহত আছিরুদ্দিনকে গুরুতর অবস্থায় প্রথমে নগরকান্দা উপজেলা হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শহীদুলকে গ্রেফতার করে।

পারিবারিক সুত্রে জানা গেছে, শহীদুল দীর্ঘদিন যাবত পিতার নিকট জমি লিখে দিতে চাপ দিচ্ছিল। জমি লিখে না দেয়ায় এমন ঘটনা ঘটেছে বলে এলাকাবাসি ধারণা করছেন।

ওসি মিরাজ হোসেন বলেন, শহীদুলকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ