বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বিলাসবহুল অবকাশকেন্দ্রে সৌদি বাদশাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ পিত্তথলির সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন আগেই।

গতকাল বুধবার দেশটির বিলাসবহুল অবকাশকেন্দ্র ও ইকোনমিক জোন নিয়মে যান তিনি।

অস্ত্রোপচার শেষে বিশ্রমের জন্য তিনি ওই অত্যাধুনিক অবকাশকেন্দ্রে গেছেন বলে দেশটির সরকারি গণমাধ্যম এসপিএ জানিয়েছে। চিকিৎসা শেষে ৩০ জুলাই রাজধানী রিয়াদের নিজ বাড়িতে ফিরেন তিনি। খবর আরব নিউজের।

লোহিত সাগরের পাড়ে ৫০০ বিলিয়ন ডলার ব্যয় করে ২০১৮ সালে ওই অবকাশ কেন্দ্র এবং ইকোনোমিক জোন নির্মাণ করেন সৌদি বাদশাহ সালমান।

এর আগে গত ২০ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ (৮৪)। রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে সৌদি বাদশাকে হাসপাতালে নেয়া হয়। সফল অস্ত্রোপচার শেষে ৩০ জুলাই হাসপাতাল ছেড়েছেন তিনি।

৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর ছিলেন। বাদশা সালমানের ৩৪ বছর বয়সী পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি দেশটির অর্থনীতিকে এর তেল নির্ভরতা থেকে সরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। পরিবারতন্ত্র টিকিয়ে রাখতে ইসলাম ধর্মের উৎসভূমি এই দেশটি এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ