বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

করোনা আক্রান্তদের সেবায় আল্লামা আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান ও আব্দুল্লাহ আল মবিন
কিশোরগঞ্জ>

কিশোরগঞ্জে করোনায় মৃত্যুবরণকারীদের কাফন দাফনের পাশাপাশি এবার আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে মানবসেবা ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশনের উদ্যোগে সিয়াম থাই এর সৌজন্যে গত ১৩ আগস্ট বৃহস্পতিবার কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগী, কর্তব্যরত মেডিকেল অফিসার, নার্স, ওয়ার্ড বয়, গার্ড ও অন্যান্য কর্মচারীদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়।

প্রতিটি উপহার ব্যাগে ছিলো মধু, কালোজিরার তেল, মেসওয়াক, তসবিহ ও বিভিন্ন মাসনুন দোয়া সম্বলিত একটি কার্ড।

এসময় উপস্থিত ছিলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন এর উপদেষ্টা মুফতি ওমর, টিম প্রধান মাওলানা শাকের সিদ্দিকী, সিনিয়র সদস্য মাওলানা ফাহিম আহমাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফারুক শিকদার, সৈয়দ মুশফিকুর রহমান সাইম, মাওলানা মাহমুদ শারপী, মাওলানা মতিউর রহমান, মাওলানা মুবিন প্রমুখ।

উল্লেখ্য: আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন করোনা কালীন পরিস্থিতিকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে সংগঠনটি দেড়শ'রও বেশি করোনা মৃতের দাফন ও সৎকার সম্পন্ন করেছে। পাশাপাশি সংগঠনটি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এ পর্যন্ত সংগঠনের উদ্যোগে প্রায় আট হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায়
সংগঠনের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ