বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩২, শনাক্ত ২০২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৬৫৭ জন।

একই সময়ে ২ হাজার ২৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ৫৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩১৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৮ হাজার ৯৫০ জনে।

আজ রোববার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮৭টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নয় হাজার ৬৩৬টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১০ হাজার ১৮টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬-তে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ দুই হাজার ৮৯০ জন (৭৯ দশমিক ০৩ শতাংশ) এবং নারী ৭৬৭ জন (২০ দশমিক ৯৭ শতাংশ)।

মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ৭ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে ১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১-৪০ বছরের ১ জন, ৪১-৫০ বছরের ৩ জন, ৫১-৬০ বছরের ৯ জন ও ৬০ বছরের বেশি ১৯ জন।

সবচেয়ে বেশি ১৪ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ২ জন ও সিলেট বিভাগে ২ জন। তবে ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে কোনো মৃত‌্যু নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ