বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আটকে পড়া ১২৭ বাংলাদেশিকে ফিরিয়ে দিলো আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে গত শনিবার ভোর থেকে এয়ার এরাবিয়া ফ্লাইটের ৫১ জন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮১ জনসহ মোট ১৩২ জন যাত্রী আটকা ছিলেন। এর মধ্যে ১২৭ জনকেই বাংলাদেশে ফেরত পাঠিয়েছে আবুধাবি। বাকি পাঁচজনকে তাদের স্থানীয় স্পন্সররা নিয়ে গেছেন।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে টানা দু’দিন চেষ্টা করেও বিষয়টি সমাধান না হওয়ায় আজ সোমবার ভোরে ফিরে যেতে হয়েছে বিমানের ৭৭ জন যাত্রীকে। আর এয়ার এরাবিয়ার ৫০ জন যাত্রীকে সোমবার দিনে অথবা রাতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আমিরাত সরকারের নিয়ম অনুযায়ী, এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের নিয়ে আসার পূর্বে আবুধাবি ইমিগ্রেশন থেকে API (Advances passengers Information) নিতে হয়। কিন্তু বিমান ও এয়ার এরাবিয়া এয়ারলাইন্স ঢাকা থেকে আসার আগে কতজন যাত্রী নিয়ে আসছেন এবং যাত্রী কারা ছিলেন সে তথ্য আবুধাবি ইমিগ্রেশনকে না দেয়ায় অর্থাৎ API না দেয়ায় আবুধাবি ইমিগ্রশন মোট ১২৭ জন যাত্রীকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন দূতাবাসের লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া।

যাত্রীদের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, ‘শনিবার সকাল থেকে রোববার রাত পর্যন্ত আমরা সব পর্যায়ে চেষ্টা করেছি কিন্তু বিষয়টি আমিরাতের আইনের পরিপন্থী হওয়ায় সফল হতে পারিনি।’

এয়ারলাইন্সগুলোকে যাত্রী নিয়ে আসার আগে আমিরাত সরকারের শর্তাবলী মেনে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও মিশরের প্রায় ৪শ যাত্রীকেও একই সমস্যার কারণে আবুধাবি ফিরিয়ে দিয়েছে বলে জানান রাষ্ট্রদূত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ