বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

করোনায় আক্রান্ত সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া। সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনার উপসর্গ থাকায় সোমবার সকালে নমুনা জমা দেন কমিশনার গোলাম কিবরিয়া। সোমবার রাতে কমিশনার স্যারের রিপোর্ট পজিটিভ আসে।

এ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত দেড় শতাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন ১২২ এর অধিক পুলিশ সদস্য।

গোলাম কিবরিয়া ২০১৬ সালের ২৯ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯১ সালে ১২তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ