আওয়ার ইসলাম: ফেনী জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আজিজিয়া কাসেমুল উলুম ছাগলনাইয়ার প্রাক্তন ছাত্রদের সংগঠন জামিয়া আজিজিয়া প্রাক্তন ছাত্র পরিষদ করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে নিজস্ব ফেসবুক গ্রুপ ও পেইজে, আগামী ২০২০-২২ সেশনের জন্য ৫১জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
গতকাল সোমবার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা করেন, ঘোষিত নতুন কমিটি সংগঠনের কাজকে আরো গতিশীল করে প্রাক্তন ছাত্র পরিষদ কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
নেতৃবৃন্দ আরো বলেন, এবারের কমিটিতে বেশকিছু নতুন দায়িত্বশীল যুক্ত হয়েছেন, আবার কেউ কেউ বাদ পড়েছেন।
দ্বীনি প্রতিষ্ঠানের জন্য যারা নিঃস্বার্থ কাজ করে যান, তারা দায়িত্ব পেয়েও মহাখুশি হন না, আবার দায়িত্ব বঞ্চিত হয়ে হতাশ ও অসন্তুষ্ট হয়ে সংগঠন ও প্রতিষ্ঠানের কল্যাণ কামনা থেকে মুখ ফিরিয়ে নেন না।
আর এটাই হল একজন নিঃস্বার্থ কর্মীর বড় গুণ এবং এখলাসের পরিচয়। তাঁরা বলেন, সংগঠন আপন অবস্থায় বহাল থাকে, কিন্তু দায়িত্বশীল প্রতিনিয়ত কমিটির মেয়াদ শেষে পরিবর্তন হয়। আজ যিনি দায়িত্বশীল, কমিটির মেয়াদ শেষে তিনি হয়তো কর্মী কাতারে এসে যান, আর এটাই সাংগঠনিক ধারাবাহিকতা।
নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করি, সকল দায়িত্বশীল নিজেদের দায়িত্বকে আমানত মনে করে এখলাসের সাথে দায়িত্ব পালন করে যাবেন। এবং দায়িত্বশীল সহ সকল প্রাক্তন ভাইদের নিকট আমাদের প্রত্যাশা, সবাই ঐক্যবদ্ধভাবে নবগঠিত কমিটি কর্তৃক যে সকল কর্মসূচি ঘোষিত হবে, তা বাস্তবায়নে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, জামিয়া আজিজিয়া প্রাক্তন ছাত্র পরিষদের ২০২০-২২ সেশনের কমিটি গঠন উপলক্ষ্যে গঠিত আহবায়ক কমিটি কর্তৃক গত ২৫-০৬-০২০ ইং তারিখে ঘোষিত সভাপতি, সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদকের উপর অর্পিত দায়িত্বের ভিত্তিতে প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মোজাম্মেল হককে নিয়ে চারজনের একটি কমিটি গঠিত হয়। এই কমিটি সদস্যদের সংগঠনের কাজে বিগত দিনের সক্রিয় অংশগ্রহণ ও কর্মতৎপরতা এবং বিভিন্ন দিক বিচার-বিশ্লেষণ ও যাচাই-বাছাই শেষে আগামী ২০২০-২২ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটির তালিকা নির্বাচন করে সর্বসম্মতিক্রমে ১৭/২০ সোমবার তা অনুমোদন করে।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা নিম্নরূপ: সভাপতি– মাও.তৈয়ব উল্লাহ নাসিম। সিনিয়ার সহ সভাপতি- মাও.জাফর আহমাদ। মাও.নুরুল আলম পাটোয়ারী। মাও.এনামুল হক বাবুল।
সহ সভাপতি- মাও.আবু তৈয়ব, সহ সভাপতি -মাও আব্দুল কাদের মিয়াজী, সহ সভাপতি -মাও.