মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

'রুহানি সাহাবা' নয় শব্দটা হতে পারে 'হাকীকী তালাবা'!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লুৎফুর রহমান ফরায়েজী
আলেম ও গবেষক

আমরা নবিজির রুহানি সাহাবা। কলরবের নতুন সংগীত। বিতর্ক দেখে সংগীতটি শুনলাম। খুব সুন্দর নাশীদ। তবে স্পর্শকাতর বিষয়ে কোন নাশীদ প্রকাশের পূর্বে কলরব কর্তৃপক্ষকে বলবো বিজ্ঞ কোন মুফতিকে প্রথমে শুনিয়ে নিলে এমন অনাকাংখিত ভুল এড়ানো যাবে।

আমরা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি সন্তান। একথা কুরআন দ্বারাই প্রমাণিত। যেহেতু কুরআনে নবিজির বিবিদের আমাদের আম্মা বলা হয়েছে। সুতরাং আমরা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি সন্তান।

কিন্তু সাহাবায়ে কেরাম বিষয়ে এমন কোন কথা নেই যে, তারা আমাদের রুহানি বাবা। তবে বাবা যেহেতু উৎসমূল হয়ে থাকেন, সেই দৃষ্টিকোণ থেকে কোন আকীদা ও বিশ্বাসের উৎসমূলকেও আমরা অনেক সময় পিতা হিসেবে উল্লেখ করে থাকি। যেমন আমরা বলে থাকি যে, আমরা নানুতবীর আদর্শের রুহানি সন্তান। এতে দোষণীয় কিছু আছে বলে মনে হয় না।

কিন্তু রূহানী সাহাবা শব্দটা স্পর্শকাতর। যেহেতু সাহাবা একটি বিশেষ জামাতের নাম। যাদের সময়কাল ও অবস্থান নির্ধারিত। তাই পরবর্তীতে কেউ সাহাবা উপাধী ধারণ করা সম্ভব নয়। আমাদের নবীর জন্মে যেমন নবুওয়াতের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তেমনি তাঁর মৃত্যুতে সাহাবাগণের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তাই ‘রুহানি সাহাবা’ পরিভাষাটি অবশ্যই দৃষ্টিকটূ ও অভিযোগ্যতুল্য।

আমি অনুরোধ করবো ‘কলরব’ কর্তৃপক্ষকে দ্রুত সংগীতটি সংশোধন করা হোক। অযাচিত বিতর্ক এড়ানোই বুদ্ধিমানের কাজ। ভুল মানুষই করে। আমরা সবাই মানুষ। ভুল হয় না এমন দাবী সৃষ্টিকুলের মাঝে একমাত্র শয়তানই করতে পারে। আর ভুল স্বীকার করার মাঝে কোন দূর্বলতা নেই। বরং আত্মিক পরিশুদ্ধতা এবং খুলুসিয়্যাতের প্রতীক এটা।

‘রুহানি সাহাবা’ পাল্টে ‘হাকীকী তালাবা’ হতে পারে বা মুনাসিব অন্যকোন শব্দ। উক্ত শব্দটি ছাড়া বাকি সংগীতটি সুন্দর।

প্রতিবাদের ভাষা হোক ভালোবাসার! অনেকেই উক্ত সংগীতটির উক্ত শব্দকে পূঁজি করে কলরবের সংগীতের ময়দানের ভালো কাজগুলোকেও প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন। যা মোটেও উচিত নয়। তাদের মাধ্যমেও দীনের কাজ হচ্ছে। অনেক মানুষ গানের বদলে ইসলামী হামদ নাত শুনছে। এটা ভালো লক্ষণ। তাদের কিছু কাজ ও পদ্ধতির উপর অভিযোগ থাকতে পারে। যৌক্তিক অভিযোগ আছেও। তাই বলে এক ভুলের কারণে সব অর্জনকে ধুলায় মিশিয়ে দেবার প্রান্তিক মানসিকতা পরিহার করা উচিত।

লেখক: পরিচালক, আহলে হক মিডিয়া

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ