সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আল্লামা আহমদ শফীর ইন্তেকালে ইসলামিক ফাউন্ডেশনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ আল হাইয়াতুল উলিয়ালিল জামিয়াতিল কওমিয়া, বেফাকুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান ও আল জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারি চট্টগ্রাম মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী আজ শুক্রবার বিকেলে দেশের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

দেশের কওমী শিক্ষার কিংবদন্তি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম আল্লামা শাহ আহমদ শফী। কওমি মাদরাসার সনদের স্বীকৃতিসহ বাংলাদেশে কওমি ধারার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে মরহুমের বিশেষ অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে চিরকাল স্মরণ করবে।

আল্লামা শাহ আহমদ শফীর রূহের মাগফিরাত কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মহান আল্লাহ তায়ালার দরবারে তার জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ