সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

ইমাম সাহু সিজদার জন্য সালাম ফেরালে মাসবুকও কি সালাম ফেরাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: একটি ভুল আমল : ইমাম সাহু সিজদার জন্য সালাম ফেরালে কি মাসবুকও সালাম ফেরাবে?

যে ব্যক্তি ইমামের সাথে পুরো নামাজ পায়নি; বরং কিছু রাকাত ছুটে গিয়েছে তাকে বলে মাসবুক। কিছু মানুষকে দেখা যায়, ইমাম সাহু সিজদার জন্য সালাম ফেরালে মাসবুক অবস্থায় তারাও ইমামের সাথে সালাম ফেরান। এটি একটি ভুল আমল।

নিয়ম হলো, মাসবুক ব্যক্তি ইমামের সাথে সাহু সিজদার জন্য সালাম ফেরাবে না; বরং সালাম ফিরানো ছাড়া শুধু সাহু সিজদায় শরীক হবে।

অবশ্য কখনো ভুলে ইমামের সাথে সাহু সিজদার সালাম ফিরিয়ে ফেললে (কাজটি নিয়মসম্মত না হলেও) নামাজ ফাসেদ হবে না এবং নিজ নামাজ শেষে সাহু সিজদাও করতে হবে না। (দলীল: বাদায়েউস সানায়ে ১/৪২২; রদ্দুল মুহতার ২/৮২; হালবাতুল মুজাল্লী ২/৪৫২)

সূত্র: মাসিক আলকাউসার, মুহাররম ১৪৪২ (সেপ্টেম্বর ২০২০)

এমডব্লিউ/