সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সাভারে শাইখুল ইসলামের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি -এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে সাভারের ওলামায়ে কেরামের অরাজনৈতিক দ্বীনি সংগঠন সাভার উপজেলা উলামা পরিষদ। এতে সাইখুল ইসলামের জীবনের নানা অধ্যায় নিয়ে আলোচনা করবেন ঢাকা জেলার বিশিষ্ট আলেমরা।

আগামীকাল রোজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২০) জাতীয় অন্ধ সংস্থা কল্যাণ জামে মসজিদে আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে এই আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন মাওলানা ইউসুফ সাদিক হক্কানী।

উপজেলা উলামা পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার মাওলানা কাওসার হোসাইন এ বিষয়ে আওয়ার ইসলামকে বলেন, শাইখুল ইসলাম রহমতুল্লাআলাই ছিলেন আমাদের দেশের গৌরব। এদেশে ইসলামের প্রতিটি সেক্টরে তার অবদান অনস্বীকার্য। তাকে হারিয়ে আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। তার স্মৃতি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে।

এজন্য আমরা এমন একটি আয়োজন করেছি যেখানে সাভারের সর্বস্তরের ওলামায়ে কেরাম অংশগ্রহণ করে শাইখুল ইসলামের প্রতি তার ভালোবাসা ও স্মৃতির কথা অন্যদেরকেও জানাবেন। আমি আওয়ার ইসলামের মাধ্যমে সাভার ও সাভারের বাইরের ওলামায়ে কেরাম, আজিজ তলাবা ও ধর্মপ্রাণ মুসলমানদের উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করার বিনীত অনুরোধ জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ