বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ওমরাকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা, করোনা শনাক্তে আধুনিক ক্যামরা স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পবিত্র ওমরাহ চালু করার ঘোষণা দিয়ে স্বাস্থবিধি অনুযায়ী কাবা প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরবের মসজিদে হারাম প্রশাসন।

সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ জানায়, ওমরাহ আদায় করতে বায়তুল্লাহয় আগমনকারী মুসল্লিদের জন্য স্বাস্থসম্মত পদ্ধতির আধুনিক ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

হরামাইন প্রশাসনের প্রধান ড. শায়েখ আবদুর রহমান আস-সুদাইস বলেন, আমরা করোনা ভাইরাস রোধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এ ছাড়াও মসজিদুল হারামে উন্নত ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এর আগে পবিত্র হজ শেষে করোনা ভাইরাস রোধে সব ধরণের কার্যক্রম বন্ধ রেখেছিলো হারামাইন শরিফাইন। পর্যায়ক্রমে আগামী ৪ অক্টোবর থেকে ওমরাহ পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

মসজিদ আল হারাম এবং মসজিদুন নববিকে করোনার ভাইরাস থেকে রক্ষা করার জন্য প্রশাসন বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে।

এর মধ্যে তাপীয় ক্যামেরা সর্বশেষ প্রযুক্তি হিসেবে সজ্জিত করা হয়েছে। এর মাধ্যমে করোনা রোগী শনাক্ত করা সহজ হবে বলে জানায়। এর বৈশিষ্ট্য হল কোনও ওমরা পালনকারী যদি তার সামনে গিয়ে দাঁড়ায়, তার শরীরে যদি সীমা ছাড়ানো তাপমাত্রা থাকে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজবে। প্রশাসন এমন অসুস্থ ব্যক্তির বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন। কোনও আক্রান্ত ব্যাক্তি দ্বারা যেরো কোনো মুসল্লি আক্রান্ত না হোন।

ড. আবদুল রহমান আস-সুদাইস এ আধুনিক ক্যামরা উদ্বোধন করেন। তিনি বলেন, করোনার ভাইরাসের বিস্তার রোধে এবং দর্শনার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।  সূত্র: বাসিরাত অনলাইন, এসপিএ নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ