মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

নাইজেরিয়ায় আল্লাহকে নিয়ে কটূক্তি করায় কিশোরের ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহকে নিয়ে কটূক্তির দায়ে দক্ষিণ নাইজেরিয়ায় এক কিশোরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির শরিয়াহ আদালত। বন্ধুর সঙ্গে তর্কের একপর্যায়ে ওই কিশোর আল্লাহকে নিয়ে কটূক্তি করে বলে জানা যায়।

সিএনএন এর খবরে জানা যায়, ওমর ফারুক (১৩) নামের ওই কিশোরকে ব্লাসফেমি আইনে সাজা দিয়েছেন কানো স্টেটের আদালত। এই আদালত একই আইনে গত ১০ আগস্ট ইয়াহায়া শরীফ-আমিনু নামের আরেক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিলেন।

ফারুকের আইনজীবীর দাবি, এই সাজা নাইজেরিয়ায় সংবিধানের শিশু অধিকার রক্ষার পরিপন্থী। আফ্রিকান চার্টার অব দ্য রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার অব চাইল্ডের শর্ত অনুযায়ী শিশুদের এভাবে সাজা দেওয়া যায় না। ওই আইনজীবী বলছেন, ‘ব্লাসফেমি নাইজেরিয়ার স্বীকৃত কোনো আইন নয়। এটা আমাদের সংবিধানের সঙ্গে বেমানান।’

ফারুকের গ্রেপ্তারের পর স্থানীয়রা বাড়িতে হামলা চালালে তার মা অন্য শহরে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ইউনিসেফ থেকে ‘গভীর শঙ্কা’ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, ’১৩ বছরের এক শিশুর বিরুদ্ধে এমন সাজা অমানবিক।’ সূত্র: সিএনএন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ