সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গুগল ড্রাইভ থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ড্রাইভ সেবায় পরিবর্তন নিয়ে আসছে গুগল। গুগল ড্রাইভের ট্র্যাশ সেকশনে আইটেমগুলো ৩০ দিনের বেশি থাকবে না। অর্থাৎ, প্রতি ৩০ দিন পর ট্র্যাশে থাকা ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে (ডিলিট) যাবে। ৩০ অক্টোবর থেকে এটি শুরু হবে।

বর্তমানে গুগল ড্রাইভের ট্র্যাশে অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন আইটেম রয়ে যায়। ব্যবহারকারীকে সেখান থেকে অপ্রয়োজনীয় আইটেমগুলো ডিলিট করতে হয়। গুগল এই প্রক্রিয়ায় শেষ পর্যন্ত পরিবর্তন আনতে যাচ্ছে। গুগল ড্রাইভের নতুন ফিচারের মাধ্যমে জি-স্যুট ব্যবহারকারীরা ২৫ দিনের মধ্যে ট্র্যাশ সেকশন থেকে আইটেম রিস্টোর করতে পারবেন।

জি-মেইলের রি-ডিজাইন চালু করতে পারে গুগল। জি-মেইলের লোগো পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেবাটিতে বেশকিছু নতুন সুবিধাও যুক্ত হবে বলে শোনা যাচ্ছে। ২০০৪ সাল থেকে একই লোগো ব্যবহার করে আসছে জি-মেইল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ