রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি

আল্লামা মাহমুদুল হাসান বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ>

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটলো। মনোনীত হলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি। মনোনীত হয়েছেন আল্লামা মাহমুদুল হাসান। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিভিন্ন সূত্রে আমরা প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হয়েছি। গঠনতন্ত্র মোতাবেক বেফাকের সভাপতির পাশাপাশি তিনি কওমি মাদরাসা শিক্ষা সর্বোচ্চ অথরিটি ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর চেয়াম্যানের দায়িত্বও পালন করবেন।

জানা যায়, আমেলা সদস্যদের ব্যালটবাক্সের মাধ্যমে নির্বাচিত হোন তিনি। এতে নির্বাচন কমিশনার ছিলেন তিনজন। তারা হলেন, বেফাকের সহ-সভাপতি ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম জিহাদী, বেফাকের সহ-সভাপতি ও হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের মাদরাসায়ে নূরে মদিনা এর মুহতামিম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী ও বেফাকের আরেকজন সহ-সভাপতি, রাজধানীর েঢালকানগর মাদরাসার মুহতামিম আল্লামা জাফর আহমদ।

এর আগে সকাল থেকে ১০ টা থেকে শুরু হয়েছে আজকের আমেলা বৈঠক। রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাক অফিসের পাশে ‘শাহজালাল কনভেনশন সেন্টার’ এ আমেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেছেন আল্লামা আব্দুল কুদ্দস। জানা যায়, বৈঠকের শুরতেই বেফাকের সাবেক চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। বাংলাদেশ কওমি মাদরাসার শিক্ষাবোর্ড (বেফাক)। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বেফাকের এ পর্যন্ত সভাপতি ছিলেন মাত্র চারজন। সর্বশেষ সভাপতি আল্লামা শাহ আহমদ শফী রহ. গত ১৭ সেপ্টেম্বর ইন্তেকালের পর শূন্য হয়ে যায় সভাপতির পদটি। আজ সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ হলো এ শূন্যপদ।

কওমি শিক্ষাব্যবস্থার ব্যাপক মানোন্নয়ন, শিক্ষকদের জন্য সার্ভিস রোল তৈরি, কওমি শিক্ষা সনদের বাস্তবিক রূপরেখা তৈরি, তরুণ আলেমদের কর্মসংস্থান বৃদ্ধি, প্রতিযোগিতার মাঠে বেফাককে সর্বদায় অগ্রগামী রাখার নানাবিধ চিন্তাসহ অনেক চ্যালেঞ্জের মুখে পড়বেন নির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

এর আগে বেফাকের প্রায় ১৫ বছরের সভাপতি ছিলেন আল্লামা শাহ আহমদ শফী রহ.। এই প্রথম আল্লামা শাহ আহমদ শফী রহ. ছাড়া কোনো আমেলা বৈঠক অনুষ্ঠিত হলো। তাই তার অনুপস্থিতি সকল আমেলা সদস্যকে শোকাহত করে তুলেছিলো। বৈঠকে তার জন্য বিশেষ দোয়াও করা হয়েছে বলে জানা গেছà