আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক জমিয়তের দলীয় কার্যালয় পল্টনে অনুষ্ঠিত হয়েছে।
আজ (৪ অক্টোবর) রবিবার সকাল সাড়ে ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ আমেলা বৈঠক।
জানা যায়, দলের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর স্বাগত বক্তব্যের মাধ্যমে বৈঠকের শুরুতেই সদরে জমিয়ত শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী রহ., খলিফায়ে মাদানী আল্লামা শাহ আহমদ শফী রহ., শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহ., মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহ. ও মাওলানা আব্দুস শহীদ গুলমোকাপনী প্রমুখ শীর্ষ উলামাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এবং তাদের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
মুনাজাত পরিচালনা করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন (হাফিজাহুল্লাহ)।
সূত্র জানায়, শায়েখ জিয়া উদ্দীন এর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বিগত আমেলার কার্যবিবরণী ও সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন দলের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক পরিকল্পনা পেশ করেন দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, অর্থ বিষয়ে দিক নির্দেশনা পেশ করেন অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, সদস্য সংগ্রহ সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন দফতর সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরি, হেদায়তি বক্তব্য রাখেন মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, আল্লামা উবায়দুল্লাহ ফারুক মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আনোয়ারুল করিম, মাওলানা আব্দুল কুদ্দুস, এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, কর্মসূচী ও সিদ্ধান্ত বাস্তবায়নের আলোচনায় অংশ নেন যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, মুফতি মুনির হোছাইন কাসেমী, মজলিসে আমেলায়, সংগঠনকে শক্তিশালী করতে বাস্তবধর্মী বেশ কিছু প্রদক্ষেপ গ্রহণ করা হয়।
ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। ভারপ্রাপ্ত সভাপতি অনুমোদনসহ কেন্দ্রীয় আমেলার শুণ্যপদে ৩ জন সহ-সভাপতি ও একজন সদস্য মনোনয়ন করা হয়।
বৈঠকে আরও উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা মাসুদুল করীম, মাওলানা খলà