মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অনলাইনে নয়, সশরীরে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনলাইনে নয়, সশরীরে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা। করোনা পরিস্থিতি চলমান থাকলে বিভাগীয় শহরে পরীক্ষা নেয়া হবে। এ বিষয়ে মতামত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনুষদ ডিনরা।

মঙ্গলবার সকালে ভর্তি পরীক্ষা নিয়ে পূর্বনির্ধারিত ডিনদের নিয়ে মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হলে সেখানে তারা এ মতামত দেন। তবে এটিই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আলোচনায় প্রত্যেকটি অনুষদের ডিনরা অনলাইন মাধ্যমে ভর্তি পরীক্ষা না নেয়ার বিষয়ে মতামত দিয়েছেন। পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভাগভিত্তিক পরীক্ষা নেয়ার কথাও জানান তারা। ডিনরা মনে করছেন, এভাবে পরীক্ষা হলে শিক্ষার্থীদের ঢাকা আসার প্রয়োজন নাও হতে পারে। এসব তথ্য নিশ্চিত করেছেন সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।

ড. সাদেকা হালিম বলেন, আমরা ভর্তি পরীক্ষা নেব। ডিনস কমিটির মিটিংয়ে সব ডিন এ মতামত দিয়েছেন। ডিসেম্বরের পরে এইচএসসির ফলাফল হলে করোনা পরিস্থিতি বিবেচনা করেই ভর্তি পরীক্ষা নেয়া হবে। অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে কোনও ডিনই মতামত দেননি। তাই অনলাইনে পরীক্ষা না নিয়ে আমরা বরাবরের মতো ভর্তি পরীক্ষা নেব। আমরা এসএসসি এবং এইচএসসি'র ফলাফল দেখে কী পরিমাণ নেয়া হবে, তা আরও মিটিং করে ঠিক করব।

ড. সাদেকা হালিম জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি ঠিক রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা হয়তোবা বিভাগভিত্তিক হিসেবে পরীক্ষা নেব। যেমন, যারা খুলনা থেকে আসতে চায়, সে বিভাগেই তাদের পরীক্ষা নেব। যাতে ঢাকায় আসতে না হয়।’

তিনি জানান, ‘ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে ২০ নম্বর আর নৈর্ব্যক্তিক ও লিখিতের ওপর ৮০ নম্বর। মোট ১০০ নম্বরের ওপর পরীক্ষা নেয়ার বিষয়ে প্রস্তাব করেছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মুহা. আখতারুজ্জামান। মিটিংয়ে সব অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ