রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

নাজিরহাট মাদরাসার সমস্যা সমাধানে আগামীকালই শূরা বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার শূরা কমিটির বৈঠক এবং মাদরাসার পরিচালক পদ নিয়ে সৃষ্ট জটিলতাকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ছাত্রদেরকে শান্ত্ব করে বক্তব্যে বলেন, মাদরাসার মুরব্বিরা চাইলে কালই শূরা বৈঠক করতে পারবেন। সব ধরণের সহায়তা নিরাপত্তা সরকার দিবে।

আজ শনিবার দুপুরে মাদরাসার মাঠে সংবাদ সম্মেলনের আহ্বান করলে ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটে।

জানা গেছে, আগামী ২৮ অক্টোবরের শূরা কমিটির বৈঠক এবং মাদরাসার উদ্ভুত পরিস্থিতি নিয়ে মাদরাসার বর্তমান মুহতামিম মাওলানা সলিমুল্লাহ এলাকাবাসী ও ছাত্র-শিক্ষকদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলন চলাকালীন উপস্থিত ছাত্রদের একাংশ মাওলানা সলিমুল্লাহকে ‘মুহতামিম মানি না, শূরা চাই, শূরা চাই ‘ বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে ছাত্রদের একটি অংশ স্লোগানধারীদের সরিয়ে দিতে চাইলে উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপরই মাদরাসায় র‌্যাব-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র দাবি করে, সংবাদ সম্মেলন সম্পর্কে মাদরাসার কোনো ছাত্র শিক্ষকই কিছু জানতো না।

ছাত্রদের দাবি, অবৈধভাবে মুহতামিম পদ দখল করে রাখা মাওলানা সলিমুল্লাহকে মাদরাসা থেকে স্থায়ী বহিষ্কার এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শূরা কমিটির বৈঠকের মাধ্যমে পরিচালক নিয়োগ দেয়া

এদিক পরিস্থিতি শান্ত্ব করতে মাদরাসায় উপস্থিত হোন ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি ছাত্রদেরকে শান্ত্ব করে বক্তব্যে বলেন, অচিরেই মজলিসে শূরা অনুষ্ঠিত হবে। সেখানে মুহতামিমের বিষয়ে যে সিদ্ধান্ত হোন সেটাই সবাই মেনে নিবেন। আমি বলবো, আল্লামা আহমদ শফী রহ. ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার পরে আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিকল্প কেউ নেই। সমগ্র বাংলাদেশের সব মাদরাসায় তার পিছনে কাতারবন্দি হয়ে গেছে। এখানে উপস্থিত আছেন আল্লামা বাবুনগরীর মুরব্বি আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বক্তব্য দিবেন। সরকারের পক্ষ থেকে আমি দায়িত্ব নিচ্ছি। সবাইকে এখানে নিরাপত্তার দায়িত্ব সরকারের। এখানে সুষ্ঠুভাবে শুরার সদস্য নির্বাচিত হবে। আমি নির্দেশ দিচ্ছি যারা ছাত্রদের উপর হামলা করেছে, তাদের অবশ্যই গ্রেফতার করবে। আগাà