সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে আজও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ শনিবার বিকেল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের অনেক জায়গায় ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। রাজধানীতে এ বৃষ্টি থেমে থেমে দুপুর পর্যন্ত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও জানানো হয়েছে, ফরিদপুর, মাদারীপুর অঞ্চল তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল নিম্নচাপটি আরও উত্তর দিকে সরে গেছে। গতকাল শুক্রবার মধ্যরাতে এটি স্থল নিম্নচাপ আকারে মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে।

নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান নিম্নচাপটির সঙ্গে মৌসুমি বায়ুও বাংলাদেশ থেকে বিদায় নিতে শুরু করেছে। এরই মধ্যে মৌসুমি বায়ু রংপুর ও রাজশাহী বিভাগ থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু বিদায় নেয়ার পরই তাপমাত্রা কমে নেমে আসবে শীত। অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতকালে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

-এএ