সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

কাশ্মিরের পতাকা ফিরিয়ে না দিলে ভারতের পতাকা তুলবো না: মেহবুবা মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরের পতাকা ফিরিয়ে না দিলে ভারতের পতাকা তুলবেন না বলে জানিয়েছেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

হিন্দুস্থান টাইমস এর খবরে বলা হয়, ১৪ মাস বন্দি থাকার পর কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গত শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনেই জম্মু-কাশ্মির নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে নতুন করে সংগ্রামের ডাক দেন।

এদিন মেহবুবা বলেন, জম্মু-কাশ্মিরের পতাকা ফিরে না পাওয়া পর্যন্ত তিনি ভারতের জাতীয় পতাকা তুলবেন না। জম্মু-কাশ্মিরের বিশেষ সাংবিধানিক মর্যাদা ফিরিয়ে না দেয়া পর্যন্ত তিনি নির্বাচনেও লড়বেন না। মেহবুবা মুফতির ওই দাবির পরিপ্রেক্ষিতে শনিবার ভারতের আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, জম্মু-কাশ্মিরের বিশেষ সাংবিধানিক মর্যাদা আর ফিরিয়ে দেয়া হবে না।

মেহবুবার মন্তব্য প্রসঙ্গে ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, জম্মু-কাশ্মিরের পতাকা ফিরিয়ে আনবেন বলে পিডিপি নেত্রী যে মন্তব্য করেছেন, তা ভারতের জাতীয় পতাকার প্রতি প্রকাশ্য নিন্দাস্বরূপ।

প্রায় ১৪ মাস বন্দি থাকার পর ১৩ অক্টোবর মেহবুবা মুক্তি পান। ১৫ অক্টোবর তিনি বৃহত্তর জোটের শরিক হন। জোটটির লক্ষ্য ২০১৯ সালের ৫ আগস্টের আগে জম্মু-কাশ্মিরের যে অবস্থান ছিল, তা ফিরে পাওয়া।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ