শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

পরীক্ষার ফল প্রকাশের দাবিতে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স (২০১৫-১৬) চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষা দ্রুত গ্রহণ এবং বিগত পরীক্ষার রেজাল্টসহ চলমান ৫টি বিষয় মূল্যায়ন করে রেজাল্ট প্রকাশের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের বিভিন্ন কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএম কলেজের বিভিন্ন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী পার্থ সরকার, ইলিয়াস হোসেন, মিজানুর রহমান, প্রদীপ সরকার ও মুহা. মিলন।

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২০১৫-১৬ শিক্ষা বর্ষের ৫টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখনও ৪টি পরীক্ষা বাকী রয়েছে। করোনার কারণে যথাসময়ে পরীক্ষা হয়নি। এ কারণে শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারছেন না।

শিক্ষার্থীরা অনার্স (২০১৫-১৬) চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষা দ্রুত গ্রহণ এবং বিগত পরীক্ষার রেজাল্ট সহ চলমান ৫টি বিষয় মূল্যায়ন করে রেজাল্ট প্রকাশের দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ