রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ফরাসী প্রেসিডেন্টকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: কুমিল্লা কওমী মাদরাসা সংগঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবি সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠন।

আজ বুধবার (২৮ অক্টোবর) বিকাল ২ টায় কুমিল্লার টাউন হল প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

এতে ইসলাম ধর্মকে নিয়ে দেওয়া অবমাননাকর বক্তব্য ও মহানবি সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছেন তারা। বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ নেন। মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করা সহ কয়েক দফা দাবি উপস্থাপন করেন তারা। এসব দাবি না মানলে কঠোর কর্মসূচির হুমকিও দিয়েছেন বক্তারা।

এমডব্লিউ/