মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

সপরিবারে করোনামুক্ত হলেন মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মুহা. আতিকুল ইসলাম সপরিবারে করোনামুক্ত হলেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ত্যাগ করেছেন তারা।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম এবং কন্যা বুশরা ইসলামের কোভিড-১৯ টেস্টের ফলাফল নেগেটিভ হওয়ায় দুপুর দেড়টার দিকে হাসপাতাল ত্যাগ করেন তারা।

হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত তাদের চিকিৎসার খোঁজখবর নেন। সেজন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা সম্পর্কে মেয়র ও তার পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত প্রশংসা করেন। এছাড়া হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে মেয়র সপরিবারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাঁরা এই হাসপাতালেই চিকিৎসা নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ