সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মার্কিন নির্বাচনে আবারো বিজয়ী হলেন মুসলিম দুই নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারো মার্কিন কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী ৪১ বছরের ইলহান ওমর। সোমালিয় বংশোদ্ভূত এই মুসলিম নারী এ নিয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন। এছাড়াও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত হয়েছেন আরো এক মুসলিম নারী রাশিদা তালিব।

ইলহান ওমর খুব সহজেই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ল্যাসি জনসনকে পরাজিত করেছেন। তিনি তার নির্বাচনী এলাকা মিনেসোটা জেলায় ৯৭ শতাংশ ভোটারের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৬ সালে মিনেসোটা রাজ্য সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন ইলহান।

এছাড়া মিশিগানের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী ডেভিড ডুডেনহোয়েফারকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব।

কংগ্রেসে দ্বিতীয় মেয়াদে কোভিড-১৯ রোধে সবচেয়ে বেশি অগ্রাধিকার এবং ফিলিস্তিনের মানবাধিকারের প্রতি চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছেন রাশিদা তালিব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ