সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ম্যাঁক্রোর নাম ইমানোয়েল নয় বরং এনিমেল: ইমাম খতিব পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ বিন ওয়াহিদ: ফ্রান্সের সরকার ম্যাঁক্রো তো মাকের (চক্রান্তকারী)। সে ইমানোয়েল নয়, বরং এনিমেল বা প্রাণী বলে মন্তব্য করেছেন রাজধানীর মালিবাগ, শান্তিবাগ ও গুলবাগের ইমাম খতিবদের সমন্বিত সংগঠন ‘ইমাম খতিব পরিষদ’ এর নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পর এসব অঞ্চলের ইমাম খতিবদের সমন্বিত সংগঠন ‘ইমাম খতিব পরিষদ’ এর ব্যানারে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবি হজরত মোহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

মিছিলপূর্ব সমাবেশে ইমাম খতিব পরিষদের সভাপতি মাওলানা সাঈদুর রহমান বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবি হজরত মোহাম্মদ সা. এর অবমাননা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। তিনি বলেন, অনতিবিলম্বে ফ্রান্সের সরকারকে এই ধৃষ্টতাপূর্ণ আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের নিন্দা জানাতে হবে। তিনি বলেন, আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন, তাদের ফ্রান্সের পণ্য আমদানি করা বন্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, ফ্রান্সের সরকার ম্যাঁক্রো তো মাকের (চক্রান্তকারী)। সে ইমানোয়েল নয় বরং এনিমেল। তারা বলেন, ম্যাঁক্রো হলো শয়তানের খালাতো ভাই। ওর ধ্বংস অনিবার্য। ওর শেষ পরিণাম শুভ হবে না। তার ধৃষ্টতাপূর্ণ আচরণের বিরুদ্ধে বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বনবীর অপমান করে ৩০০ কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, জামিয়া শারঈয়্যা মালিবাগ মাদ্রাসা ও দারুন নাজাত আলিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুস সালাম, মালিবাগ শহিদি মসজিদের খতিব মাওলানা সাদেকুর রহমান সাদেকি, মাওলানা ওয়াহিদুজ্জামান ইসহাকি ও জামিয়া কারিমিয়ার মুহাদ্দিস মুফতি ওলিউল্লাহসহ স্থানীয় উলামায়ে কেরাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ