সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

রাসূল সা. এর শানে জাবিব মাহমুদের কবিতা ‘প্রেমাতুর সঙ্গীত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাবির মাহমুদ

আমার আকাশে মেঘেরা মেলেছে ডানা
সূর্য তাদেরে কিরূপে করিবে মানা
মৃদু সমীরণে বুকে বুকে জাগে ঢেউ
কেবলই আমায় স্পর্শ করে না কেউ
~
বিরস মুখেতে দুরুদের নজরানা
ক্বলবে আমার স্লোগান বাঁধে না দানা
নয়নের জল কপোল ভাসিয়ে হায়
রওজাপাকের শিয়রেই টপকায়
~
শিরায় শিরায় পাগলা ঘোড়ার খুনে
বলকিয়ে উঠে দুরুদের গুনগুনে
তখনই কেবল মনে হয় পৃথিবীতে
নেই কেহ নেই আপনার বিপরীতে
~
সপে দিতে পারি আপনারই হাতে মান
বিষোদগারের মূল্য চুকিয়ে জান
বিনিময়ে পাব বিচার দিবসে জল?
আরশের ছায়া; নিবাস সুনির্মল?
~
এলোমেলো এই যাপিতের বাঁকে যদি
আপনার নামে বয়ে যাওয়া নীল নদী
মনের পলিতে বুনে দিতে পারে চারা
আমি নিমিষেই আপনাতে ডুবে সারা
~
আপনার নামে ফুটে থাকা কোন ফুল
মধু গলাকার প্রিয় পাখি বুলবুল
রওজার আকাশে উড়ে চলা কবুতর
মনন-পরাণ শীতলায়; নতে ধর
~
আমি যে রাসূল স্লোগান পারি না দিতে
গাইতে পারি না প্রেমগান তৃপ্তিতে
আকাশ কাঁপানো কথাকার আমি নই
আমি কি তবুও আপনার প্রিয় হই?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ