সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

করোনা আক্রান্ত দেশের তিন শীর্ষ ক্রিকেটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা আক্রান্ত জাতীয় দলের দুই ক্রিকেটার এবং একজন সাবেক ক্রিকেটার।এবিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে তাদের পরিবার।আক্রান্তরা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক মিস্টার ফিফটিখ্যাত হাবিবুল বাশার, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও টেস্ট অধিনায়ক মুমিনুল হক ।  ‍কয়েক মাস আগে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

মুমিনুল স্বস্ত্রীক করোনায় আক্রান্ত। তবে কোনো জটিল উপসর্গ না থাকায় মাহমুল্লাহ ও মুমিনুলের তেমন কোনো ভয় নেই। তেমন আশঙ্কা নেই মিস্টার ফিফটিকে নিয়েও।এমনটিই জানিয়েছে বিসিবির দায়িত্বশীল একটি সূত্র।

মাহমুদউল্লাহর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফ খেলতে যাওয়ার কথা ছিল। এজন্য করোনা টেস্ট করান তিনি। করোনার কোনো উপসর্গ না থাকলেও দুবার নমুনা পরীক্ষা করিয়ে দুবারই ফল পজিটিভ আসে তার। ফলে আপাতত পিএসএল খেলতে যাওয়া হচ্ছে না মাহমুদউল্লাহর। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলা নিয়েও সংশয় আছে। আর মুমিনুলের খেলা হচ্ছে না বঙ্গবন্ধু ২০টি কাপ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ