মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শিক্ষার্থীদের আমেরিকা যাওয়ার সূবর্ণ সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১৫ নভেম্বর থেকে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এফ, জে এবং এম ক্যাটাগরির ভিসার জন্য নতুন আবেদনকারীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ শুরু করতে যাচ্ছে । ওই তিন ক্যাটগরির মধ্যে রয়েছে স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিসা, স্টুডেন্ট ভিসা এবং স্কলারশিপ ভিসা।

তবে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে এবং ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।

এ ছাড়া আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ার সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। আবেদনকারীদের www.ustraveldocs.com/bd ওয়েবসাইটে লগ ইন করে এবং অনলাইনে তাদের প্রোফাইল হালনাগাদ করতে হবে। সংশ্লিষ্ট ভিসা ফি প্রদানের পরে অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিয়মিত ভিসা সেবা কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত আবেদন ফি (এমআরভি) বৈধ থাকবে এবং এই আবেদন ফি ব্যবহার করে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাৎকারের জন্য সময় নেয়া যাবে।

যারা শিক্ষার্থী ভিসা নবায়নের জন্য আবেদন করবেন তাদের জন্য বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যেসব শিক্ষার্থী তাদের পুরনো/একই শিক্ষা প্রতিষ্ঠানে একই বিষয় নিয়ে লেখাপড়া অব্যাহত রাখতে চান তাদের সাক্ষাৎকার ছাড়াই স্টুডেন্ট ভিসা নবায়নের সুযোগ দেয়া হচ্ছে। এছাড়া এফ-২ ভিসার অধীনে স্বামী/স্ত্রী ও তাদের ২১ বছরের কম বয়সী সন্তানের ভিসা নবায়নের আবেদনও গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ