সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি

২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩৬৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৩০৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৩৬৪ জন আক্রান্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট চার লাখ ৪১ হাজার ১৫৯ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আরো এক হাজার ৯৩৪ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৫৬ হাজার ৭২২ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবে ১৭ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৮২৩টি। এ পর্যন্ত দেশে মোট ২৬ লাখ ছয় হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী পাঁচজন। করোনায় দেশে এ পর্যন্ত চার হাজার ৮৫২ জন পুরুষ মারা গেছে এবং নারী মারা গেছে এক হাজার ৪৫৩ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন ও ষাটোর্ধ্ব ২১ জন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন, বরিশাল বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজন মারা গেছে। তাঁরা সবাই হাসপাতালে মারা গেছেন।

দেশে নভেল করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

-এটি