সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী

আবারো যৌতুক না পেয়ে স্ত্রীকে আগুন দিলো স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারো যৌতুক না পেয়ে স্ত্রীকে আগুন দিলো স্বামী। স্বামীর দেয়া সে আগুনে ঝলসে যাওয়া গৃহবধূর নাম ইয়াছমিন। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আগুনে ইয়াছমিনের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। পা-উরুসহ নিচের অংশ প্রায় পুরোটাই পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে বেলা ১১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে যৌতুক নিয়ে গৃহবধূ ইয়াছমিন ও তার স্বামী রাফেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনার জেরে শুক্রবার ভোররাতে স্ত্রী ইয়াছমিনের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় রাফেল।

দগ্ধ গৃহবধূ ইয়াছমিনকে শুক্রবার চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ স্বামী রাফেলকে গ্রেফতার করে, আজ শনিবার তাকে আদালতে তোলা হচ্ছে।

এমডব্লিউ/