মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য

অগ্নিসংযোগে ধ্বংস হওয়া ইস্তাম্বুলের ঐতিহাসিক মসজিদ সরকারীভাবে পুনর্নির্মাণের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইস্তাম্বুলের মেয়র শহরের ৩৫০ বছরের প্রাচীন একটি মসজিদ পুনর্নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। অগ্নিসংযোগে এই মসজিদটি ধ্বংস হওয়ার ফলে মেয়র এই প্রতিশ্রুতি দিয়েছেন।

গত ১৫ নভেম্বর ইস্তাম্বুলের ঐতিহাসিক মসজিদ ভানিক্য’য় আগুন লাগে। মসজিদটি পুনর্নির্মাণ করতে টানা দুই বছর সময় লাগবে। আশাকরা হচ্ছে, পুনর্নির্মাণ কাজ শেষে মসজিদটি ২০২২ সালের মধ্যে উদ্বোধন করা হবে।

ইস্তাম্বুলের মেয়র আলী ইয়ারলি কায়া ঘোষণা করেন আগামী দশ দিনের মধ্যে মসজিদের ক্ষয়ক্ষতি নির্ণয় করা হবে। আমরা ধারণা করছি মসজিদের পুনর্নির্মাণ কাজ শেষ হতে দুই বছর সময় লাগবে।

তিনি ইস্তাম্বুলের জনগণের উদ্দেশ্য বলেন আপনারা নিশ্চিত থাকেন, পুনর্নির্মাণের পর ভ্যানিকা মসজিদটি প্রথম দিনের মতোই দেখতে হবে। অগ্নিসংযোগের পূর্বেই মসজিদটি পুনর্গঠন হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে হঠাৎ এধরণের ঘটনা ঘটে।

ভ্যানিকয় মসজিদটি তুরস্কের বসফরাস স্ট্রিটের নিকটে এসকিদার এলাকায় অবস্থিত। ঐতিহাসিক এই মসজিদটি ১৬৭০ সালে “ভানী মোহাম্মাদ আফান্দী” নির্মাণ করেন এবং তাঁর নামেই নামকরণ করা হয়।

কাঠের নির্মিত আয়তাকার এই মসজিদটির একটি মিনার রয়েছে। কর্মকর্তাদের মতে, বৈদ্যুতিক তারের সংযোগের কারণে মসজিদে আগুন লেগেছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ