মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য

আদালতে নেয়া হচ্ছে গোল্ডেন মনিরকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে বাড্ডা থানায় হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় তার বাসায় অভিযান চালিয়ে স্বর্ণ, মাদক ও কোটি টাকা উদ্ধার করে র‌্যাব। সেখানেই তাকে গ্রেফতার করা হয়। পরে বাড্ডা থানায় মনিরকে হস্তান্তর করে র‌্যাব-৩। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মামলা দায়ের হয়েছে বলে র‌্যাবের সূত্রে জানা গেছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের বলেন, ‘অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মনিরের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাসে তার কাছ থেকে অনেক তথ্য জানা গেছে। আরও তথ্য উদ্ঘাটনে তার রিমান্ড চাওয়া হবে।’

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে গোল্ডেন মনিরের বাসা, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো শুরু করে র‌্যাব। শনিবার দুপুর পর্যন্ত টানা ৮ ঘণ্টার অভিযান শেষে ওই বাসা থেকে ৬শ’ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০ দেশের বিপুল বৈদেশিক মুদ্রা ও নগদ এক কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ