বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনার নতুন ধাক্কা ঠেকাতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মানলে করোনা নিয়ন্ত্রণ সহজ হবে।’

আজ রোববার সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বিশ্বব্যাপী আরেকটি নতুন ধাক্কা আসছে। এখন থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সেক্ষেত্রে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে এবং এর ফলে যেন মানুষ আর ক্ষতিগ্রস্ত না হয়। কারণ, প্রথম দিকে আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না, এখন অভিজ্ঞতা হয়েছে। কাজেই নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত করা—এই দায়িত্বটা সবাইকে পালন করতে হবে এবং আমরা এটা করতে পারব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

শেখ হাসিনা আরো বলেন, ‘যে ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে, সেটা এরইমধ্যে ক্রয় করার জন্য আমরা আগাম টাকা-পয়সা দিয়ে বুক করে রেখে দিয়েছি। সেদিক থেকে দেশের মানুষের চিন্তার কিছু নেই। আমরা অন্য সব কিছু বাদ দিয়ে আগে মানুষকে কীভাবে সুরক্ষিত করব সেদিকে দৃষ্টি দিয়েছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ