মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য

পদত্যাগের দাবিতে গুয়াতেমালার পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো জামাতেইয়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ করেছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

গতকাল শনিবার মধ্য আমেরিকার দেশটির দাঙ্গা পুলিশ আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করার সময় বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনটির একাংশে আগুনও ধরিয়ে দেয়।

এর আগে সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট কংগ্রেস অব দ্য রিপাবলিক ভবনে হানা দিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেললেও অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ