মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য

পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আধুনিক যোগাযোগ অবকাঠামো দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে অভূতপূর্ব উন্নয়ন হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায়। শুধু যোগাযোগ নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে বলে মন্তব্য করেন তিনি।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাগুরা, যশোর ও নারায়ণগঞ্জে তিনটি সেতু উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

এসময়, করোনার অস্বাভাবিক পরিস্থিতিতে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে নেয়ায়, সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সময়ে উদ্বোধন করা হয় পাবনায় নির্মিত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চত্বর।

সরকার প্রধান বলেন, যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে ত্বরান্বিত হবে মানুষের জীবনমানসহ অর্থনৈতিক সক্ষমতা।

সরকার প্রধান বলেন, এই তিনটি সেতু কিন্তু এ সমস্ত অঞ্চলগুলোর আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষ অবদান রাখবে। তাছাড়া আমরা পদ্মাসেতু করছি দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ করার জন্য। যেটা আগে খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। পদ্মাসেতু হয়ে গেলে আর সেই সমস্যাটা থাকবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে যোগাযোগের একটা ব্যাপক নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের সব প্রস্তুতি রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সময়মতো ভ্যাকসিন পাবে দেশের মানুষ।

শেখ হাসিনা বলেন, করোনার আরেকটা ধাক্কা আসছে বিশ্বব্যাপী। আমরা সেজন্য প্রস্তুতিও নিচ্ছি। সেক্ষেত্রে আমি বলব সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা এবং এর ফলে যেন মানুষের কোন ক্ষতি না হয়, কারণ প্রথম দিকে আমাদের অভিজ্ঞতা ছিল না এখন আমাদের অভিজ্ঞতা হয়েছে। কাজেই নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত করার এই দায়িত্ব সকলকে পালন করতে হবে।'

করোনা মহামারির মধ্যেও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সরকার প্রধান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ