মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য

রামগড়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে ওলামা পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা: আ: হান্নান মানছুর
রামগড়, খাগড়াছড়ি>

খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের জেলা সভাপতি মাওলানা কারী ওসমান গনী, সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম সহ জেলা, উপজেলা পর্যায়ের নেতৃত্ববৃন্দ রামগড় উপজেলা নির্বাহী অফিসার জনাব মু. মাহমুদ উল্লাহ্ মারুফ মহোদয় এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

আজ ২২ নভেম্বর, রোজ রবিবার উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলার কওমি মাদ্রাসাসমূহ ও ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধতা দেখে আলেম ওলামাদের প্রসংশা করেন এবং ওলামায়ে কেরামের সাথে মিলিত হতেপেরে অনেক আনন্দিত হয়ে উপজেলার কওমি মাদ্রাসা সমূহ পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে সংগঠনের নেতৃত্ববৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি থেকে আলেমদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ লেখালেখি ও বানাওয়াট বেনামি চিঠি লিখে আলেমদের হয়নারির প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সাক্ষাৎ শেষে জেলা সভাপতি মাওলানা কারী ওসমান গনী ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ থেকে ইসলামের খেদমতের পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে আসার আহবান জানান ও ওলামায়ে কেরামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও মিথ্যা লেখালেখি ও বানাওয়াট অভিযোগ কারিদের সতর্ক করে তাদের আইনের আওতায় আনার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হক, মাওলানা এমদাদুল হক মামুন, মাওলানা শহিদুল্লাহ, মাওলানা হাফেজ আব্দুল মালেক, হাফেজ আশরাফ আলী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আবদুল হান্নান মানছুর, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা মুহিববুল্লাহ চৌধুরী, মাওলানা আবদুস সামাদ, হাফেজ জুনায়েদ সহ প্রমুখ ওলামায়ে কেরামে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ